হোমকবিতা

"রু এর ভালবাসা" -- কবি~ স্বরূপ চট্টোপাধ্যায়

Saroop Chattopadhay
২২ জুলাই, ২০২৬
"রু এর ভালবাসা" -- কবি~ স্বরূপ চট্টোপাধ্যায়

রু এর ভালবাসা            

কবি~ স্বরূপ চট্টোপাধ্যায়

 

আমার রু এর প্রতিটা ফোঁটায় লেখা আমার প্রতি ভালোবাসা,

তাইতো সেদিন রু বুঝেছিল আমার নিঃশব্দতার ভাষা॥

 

আমি হারিয়ে ছিলাম আমার ভালবাসার প্রাণ,

তুমি বোঝালে যে আমি তোমার কাছে কত মূল্যবান;

তাইতো আমিও তোমায় আপন করে নিলাম।

 

এখনও তাজা তোমার সেই স্পর্শ

চোখ বন্ধ করলেই অনুভব করছি তোমার নিশ্বাস..

যেন তুমি এখনও আঁকড়ে ধরে আছ আমার শরীর,

যেন একান্তে আমরা একে অপরকে দিলাম ভালবাসার আশ্বাস॥

ওগো আমায় আরো আরো জড়িয়ে ধরো গো,

শীতের শিশিরে তোমার ঠোঁটের আদ্রতায় অবশ করো গো॥

 

জানি এখনও আমাদের মনে আছে তীব্র স্পৃহা,

যেন আমরা উপভোগ করতে চাই ভালোবাসার শেষ বিন্দু

হয়ত দুজনের আরো অনেক কিছু বলার ছিল,

তাইতো ছোটগল্পটি ফুরাল আর উপন্যাসটি শুরু হল॥

 

~ *স্বরূপ চট্টোপাধ্যায়*

23rd Jan’25

৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


Disclaimer: কবিতা টা শেষ হয়েও হয়নি, কারণ এটা কবির কল্পনা মাত্র, সত্যি টা হোক তখন বাকিটাও লেখা হবে...

এই খবরটি শেয়ার করুন

আপনার বন্ধুদের সাথে সত্য খবর ছড়িয়ে দিন

#Bangla Kobita#Bengali Poem#রু এর ভালবাসা#কবি~ স্বরূপ চট্টোপাধ্যায়#বাংলা কবিতা#ভালবাসার কবিতা