মন্ত্রী অগ্নিমিত্রা পল (পাল) ও কলকাতার ফুটপাথে দুধ গরম করা…

মারাত্মক ইস্যু।
মন্ত্রী মহোদয়ার কি গরীবের প্রতি দয়ামায়া বলে কিছুই নেই??
— গোটা পশ্চিমবঙ্গ তোলপাড়। এমনকি কিছু বামপন্থী ন্যাশনাল মিডিয়াও দেখাচ্ছে।
ভিডিওটি আমিও দেখেছি এবং ভিডিওটা দেখেই বলছি অগ্নিমিত্রা দি যেটা করেছেন সেটা সঠিক করেছেন।
হ্যাঁ হয়ত বকাঝকা না করে উনি আরেকটু বিনয়ের সঙ্গে বলতে পারতেন।
এই মহিলা বলছেন কলকাতায় বাড়ী l তাহলে কেন রাস্তায় স্টোভ জ্বালিয়ে দুধ গরম করবে?
মামাবাড়ির আব্দার নাকি?
অন্য একটা বাচ্চা বা অন্য পথচারী এর কাছাকাছি এলে দুর্ঘটনা ঘটতে পারে।
কেউ যদি হোঁচট খেয়ে এর উপর উল্টে পড়ে জীবন শেষ।
যদিও বামপন্থী,তৃণমূলীরা কেঁদে ভাসিয়ে দিচ্ছে কোনও এক গরীবের সন্তানটির জন্য, যার জন্য নাকি দুধ গরম করা হচ্ছিল। তার মুখের খাদ্য নাকি কেড়ে নিয়েছেন বিজেপি সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
এটা নিয়েই কটা প্রশ্ন করতে চাই।
প্রশ্নগুলো হল--
➡️ গামলার অতটা দুধ কি একজন বাচ্চা, এমনকি ২/৩ জন বাচ্চাও খেতে পারে??
➡️ বামপন্থী এবং তৃণমূলীদের 50 বছর বাংলা শাসনের পর এখনো কেউ কেন ফুটপথে আছে?? এদের আর গরীবের বিষয়ে কথা বলার আদৌ অধিকার বা আরো স্পষ্ট বললে ন্যাকা কান্নার নাটক করার অধিকার আছে কি?
➡️ বার বার যখন মন্ত্রী প্রশ্ন করছেন--আপনার বাড়ি কোথায়?? উনি কেন নিরুত্তর??
কেন মহিলা তার বাড়ির ঠিকানা বা তার নাগরিকত্বের প্রমাণ দিয়ে মন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন না,যে উনি এখানেই থাকেন?
➡️ যে সকল মানবতাবাদী বামপন্থী এবং তৃণমূলীরা আজ কেঁদে ভাসিয়ে দিচ্ছেন, তাদের এই পোস্টের মাধ্যমে চ্যালেঞ্জ করছি, যদি সত্যিই এই মহিলা ভারতের নাগরিক হয় তাহলে এনার সঠিক পরিচয় সামনে আনুন।
আর যদি উনি সঠিক নাগরিক হন,তাহলে আপনাদের 50 বছরের ব্যার্থতা মেনে নিন।
➡️ এই মহিলা ভারতে অনুপ্রবেশকারী রোহিঙ্গা নয় তো??
যদি তাই না হয় তাহলে এনার পরিচয় এক্ষুনি সামনে আনা হোক। উনি সঠিক নাগরিক এবং অসহায় হলে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে।
এই মহিলা আদৌ কোথাকার?? উনি কি আদৌ বাংলার কেউ?? যদি বাংলার না হন তাহলে কোথাকার? ওনার আসল পরিচয় সামনে আনুক পুলিশ।
আসল বিষয় গরীব মহিলার ফুটপথে বাচ্চার দুধ গরম বা মন্ত্রীর বাধাদান নয়, আসল বিষয় হচ্ছে বিরোধীদের নিজেদের অস্তিত্ব খোঁজার লড়াই হিন্দুত্বের ঝড়ে। যে বামেদের 34 বছরে আমলাশোলে না খেতে পেয়ে মারা গিয়েছিল মানুষ তারা এখন গরীবের দরদ দেখাতে এসেছে।
তৃণমূল কংগ্রেসের আমলে কিভাবে দুর্যোগের সময় গরীবের সরকারি ত্রাণ নেতারা লুটেছে সেটাও তো ইতিহাস।
এরপরেও এরা বড় বড় কথা বলছে??
ছি লজ্জা নেই এদের!!
—
© স্বরূপ চট্টোপাধ্যায় (স্পষ্টবার্তা নিউজ এর জন্যে)॥
