বাঁচা
Saroop Chattopadhay
১৯ জুন, ২০২৬

কবি স্বরূপ চট্টপাধ্যায়
কেন আমি বেঁচে আছি?
এত যন্ত্রণা আর দুখ্খ নিয়ে,
এত আঘাত আর কষ্ট সহ্য করে
এই প্রেমহীন সংসারে.
কে জানে হয়ত এখন
এই পত্রাঘাতেই আমার আনন্দ,
কে জানে হয়ত এটাই
আমার নিস্সার্থ ভালবাসার প্রতিদান.
হয়ত আমি বেঁচে আছি
তোমায় শোধরানোর আশায়,
হয়ত আমি বেঁচে আছি
তোমায় সত্যিকারের পাবার আশায়.
আবার হয়ত আমি বেঁচে আছি
কেবল একটি শিশুর মুখ চেয়ে...
#poem#বাঁচা#swaroop chattopadhay
