হোমকবিতা

পাহাড় (Mountain)

Saroop Chattopadhay
১৯ জুন, ২০২৬
পাহাড় (Mountain)
                                          --স্বরূপ চট্টপাধ্যায়
(A Bengali poem by Saroop Chattopadhyay)                        

আমি যদি পাহাড় হতাম...
            স্থাবর হয়ে থাকতাম আমার প্রিয় হিমালয়ের মত,
আমার মাথায় থাকত অনেক অনেক বরফ...
জমাট বেঁধে থাকত তারা আমার সব দুঃখের মত।।

আমার বুক চিড়ে তুমি চলে যেতে নদীর মত...
            নেচে নেচে বয়ে যেতে কুলকুল করে।
আর কোন এক পাশে থাকত আমাদের সৃষ্টি...
            ঝর্ণার মত সে হাসত খিল খিল করে।।

বেশ দারুণ হত না ব্যাপারটা!!
            সুখ দুঃখ সব নিয়ে থাকতাম আমি চুপ করে...
কত লোকেই না দেখত আমদের এই সৌন্দর্য ,
            সবার ভালবাসা পেতাম আমরা বুক ভরে।।

কিন্তু হঠাত যদি আমার নিয়তির মত, আসত কোন ভূমিকম্প ...
            কয়েক সেকেন্ডেই করে দিত সে সব ছারখার,
সব হত লণ্ডভণ্ড আর নদীর গতিপথ দিত সে পাল্টিয়ে ...
      চেনা লোকেরাই অচেনা হয়ে বলত তুমি কে? কে আমার?


পারতাম কি আমি হয়ে থাকতে নিঃশব্দ...
      আমার চেনা সেই সবুজ আর সাদা হিমালয় হয়ে??
না বন্ধু, গর্জে উঠতাম আমি করে ভীষণ শব্দ...
  তুমি হয়ত তখন ছেড়ে চলে যেতে আমায় হড়কা বান হয়ে।।

এই খবরটি শেয়ার করুন

আপনার বন্ধুদের সাথে সত্য খবর ছড়িয়ে দিন

#mountain#পাহাড়#কবিতা#poem#Saroop#Swaroop Chattopadhay#Bengali Poem