হোমকবিতা

ছুটি ~~ কবি- স্বরূপ চট্টোপাধ্যায়

Saroop Chattopadhay
২৫ জুন, ২০২৬
ছুটি  ~~ কবি- স্বরূপ চট্টোপাধ্যায়

ছুটি
         স্বরূপ চট্টোপাধ্যায়
 
বাচ্চারা ছুটি চায় পড়াশনা থেকে
আবার শিক্ষক ছুটি চায় পড়ানো থেকে;
প্রতিক্ষালয়ের যাত্রি ছুটি চায় প্রতিক্ষার থেকে,
আবার ট্রেনের ড্রাইভার ছুটি চায় ট্রেন চালান থেকে॥
 
বাবু ছুটি চায় একঘেয়ে জিবন থেকে একটু রংগিন হতে,
আবার সেই মহিলা হয়ত ছুটি চায় ওই নিষিদ্ধধপল্লি থেকে।
নতুন প্রেমিক পেলে প্রেমিকা প্রাক্তনের থেকে ছুটি চায়
আবার নতুনকে সুযোগ দিতে পুরাতন ছুটি চায়॥
 
বাস্তবে আমরা সবাই ছুটি চাই কিছু না কিছু থেকে,
আমরা হয়ত কেউই প্রকৃত সুখি নই নিজের জীবন হতে;
তবু কেন আমরা সুখের সন্ধানে ছুটে বেরই?
কেন একে ওপরকে হেয় করে সুখ খুঁজে বেরই??
 
কারন হয়ত পশু হতেই মানুষের উৎপত্তি,
তাইত এত লোভ হিংসা আর পাশবিক প্রবৃত্রি॥
 
কি হল আমার আবার, পাগলের মত কি সব ভাবছি!!
নাঃ, এত ভেবে লাভ নেই; তার চেয়ে বরং বসকে ছুটির দরখাস্থটা দিয়েই দি...

এই খবরটি শেয়ার করুন

আপনার বন্ধুদের সাথে সত্য খবর ছড়িয়ে দিন

#কবিতা#ছুটি#স্বরূপ চট্টোপাধ্যায়#poetry#Bengali Poem#Saroop Chattopadhyay#SaroopChattopahyay#Bengali Poet#Holiday#Holiday Poem