হোমরাজ্য

ছিঃ অসততার প্রতীক মমতা ছিঃ। RG Kar Case এ নিজের ভাইপো কে বাঁচাতে মমতার নির্দেশে অভয়া/ তিলত্তমার ভিসেরার নমুনা নষ্ট!

Saroop Chattopadhay
২ জুলাই, ২০২৬
ছিঃ অসততার প্রতীক মমতা ছিঃ। RG Kar Case এ নিজের ভাইপো কে বাঁচাতে মমতার নির্দেশে অভয়া/ তিলত্তমার ভিসেরার নমুনা নষ্ট!

মমতা ব্যানার্জি কি সর্বনাশী মহিলা সেটা ভাবুন একবার!!

নিজের ভাইপো আবেশ ব্যানার্জিকে বাঁচাতে সন্তানতুল্য একটি মেয়ের সাথে এই নির্মম পরিণতি যে মহিলা ঘটাতে পারে, তাকে মহিলা না বলে ডাইনি বলা সমীচীন।


শুধু জেল নয়, এটি সত্যি বলে প্রমানিত হলে মমতা ব্যানার্জিপ্রকাশ্যে শাস্তির দাবি জানাই আদালত মাননীয় মুখ্যমন্ত্রী শ্রি শুভেন্দু আধিকারি মহাশয়ের কাছে।


আর জি কর কাণ্ডে প্রকাশ্যে বিস্ফোরক তথ্যফরেন্সিক আধিকারিকের চিঠি শিয়ালদহ আদালতের বিচারকের কাছে জমা দেওয়ার ভাবনায় অভয়ার পরিবার। অবিলম্বে সিবিআইকে এই চিঠির সত্যতা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হোক বলেই আর্জি তাঁর।


তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় এবার বিস্ফোরক অভিযোগ পরিবারের। রাজ্য ফরেনসিক পরীক্ষাগারে তিলোত্তমার ভিসেরা পরীক্ষার জন্য নমুনা নষ্ট করার অভিযোগ। প্রাক্তন এক ফরেনসিক আধিকারিক তিলোত্তমার বাবাকে চিঠি দিয়ে জানিয়েছেন এই তথ্য। 


তিলোত্তমার বাবার দাবি, রাজ্য ফরেনসিক বিভাগের তিন আধিকারিক তিলোত্তমার ভিসেরা স্যাম্পল নষ্ট করেছেন বলে উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী নির্দেশে ভিসেরা নমুনা নষ্ট করা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ।

 

দিন কয়েক আগে তিলোত্তমার পরিবারের কাছে এই চিঠি আসে। সেখানে তিলোত্তমার বাবাকে অ্যাড্রেস করা ছিল। চিঠি পাঠান প্রাক্তন ফরেন্সিক আধিকারিক। চিঠিতে বলা হয়, তিলোত্তমার ভিসেরা নেওয়ার যে স্যাম্পেল  নেওয়া হয়েছিলতা বদলে ফেলা হয়েছে। তিলোত্তমার লিভার, কিডনি, পাকস্থলীর স্যাম্পেল নেওয়া হয়েছিল, এটা দেখার জন্য, যে তিলোত্তমার শরীরে কোনও বিষক্রিয়া করা হয়েছিল কিনা, ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল কিনা। কিন্তু অভিযোগ, রাজ্য ফরেন্সিক বিভাগের তিন আধিকারিক সেই স্যাম্পেল বদলে ফেলেছিলেন। রাজ্য ফরেন্সিক ল্যাব থেকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে যখন স্যাম্পেল গিয়েছে, সেটাও বদলে ফেলা হয়েছে।

 

সেই চিঠি এবার শিয়ালদহ আদালতে বিচারকের কাছে জমা করতে চলেছে তিলোত্তমার পরিবার। অভিযোগের সত্যতা যাচাই করতে সিবিআইকে তদন্তের নির্দেশ দিক আদালত, সেই মর্মে আজই আর্জি জানানো হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে তৃণমূল জমানায় খুন হওয়া বিজেপি, সিপিএম কর্মীদের ভিসেরা নষ্ট করেছে ওই তিন কর্মী।


ইতিপূর্বে আমরা স্পষ্টবার্তার তরফ থেকে এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা ব্যানার্জির ভাইপো আবেশ ব্যানার্জি জরিত ছিলেন বলে নিহত চিকিৎসকের পিতামাতা জানিয়ে ছিলেন। স্পষ্টবার্তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে শ্রী স্বরুপ চট্টোপাধ্যায় তাঁর ভিডিওতেও স্পষ্টভাবে বলেছিলেন।। 

এই খবরটি শেয়ার করুন

আপনার বন্ধুদের সাথে সত্য খবর ছড়িয়ে দিন

#R G Kar Case#Abhaya Case#Tilottama#Mamata Banerjee#Abesh Banerjee#Saroop Chattopadhyay