কলকাতায় সোহরাওয়ার্দী অ্যাভিনিউ আর থাকবে না; রাষ্ট্রবাদীদের নয়নের মণি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ॥
Saroop Chattopadhay
২২ জুন, ২০২৬

স্বরূপ চট্টোপাধ্যায় 22-06-2026
সোহরাওয়ার্দী অ্যাভিনিউ এর নাম পরিবর্তন করে রাখা হবে গোপাল মুখার্জি সরণী। ঠিকই রাস্তাটা হাসান সোহরাবর্দীর নামে।এই জেহাদিটা নিজে হাতে হিন্দু মারেনি, কিন্তু হাসান আর হুসেন সুরাবর্দি মুদ্রার এপিঠ ওপিঠ। একজন হিন্দু বিপ্লবীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেন, সিলেবাস চেঞ্জ করতেন, পাকিস্তান মুসলিম লীগ ন্যারেটিভ বাংলায় তুলে আনতেন, বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষকদের আতঙ্ক ছড়াতেন ব্রিটিশ পুলিশ দিয়ে, ছত্রে ছত্রে জিহাদি শয়তান।
হাসান সুরাবর্দি মীরাট মামলায় ব্রিটিশ রাজসাক্ষী। স্বাধীনতা সংগ্রামী ২১ বছর বয়সী তরুণী বিপ্লবী বীণা দাসকে বৃটিশদের হাতে ধরিয়ে দিয়ে এই ভারতবিরোধী সুরাবর্দি নাইটহুড (স্যার) উপাধি পান।
হুসেন সুরাবর্দির চেয়েও ভয়ঙ্কর এই হাসান সুরাবর্দি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ বোস, প্রাক্তন উপাচার্য যদুনাথ সরকার, নেতাজি সুভাষ বোস সবাই ওনার বিরুদ্ধে চিঠি দিয়েছিলেন।
পরবর্তীকালে জিন্না পাকিস্তান দাবি আদায়ে ব্রিটিশের উপর চাপ তৈরি করতে, সব মুসলমানকে ব্রিটিশের দেওয়া সব উপাধি,খেতাব ওই সময় ফেরত দিতে বলেন১৯৪৬ এর ১৬ অগাস্ট,ডাইরেক্ট অ্যাকশন ডে-র আগে। সেই ডাকে সাড়া দিয়ে এই হাসান সুরাবর্দি নাইটহুড ফেরত দেয়।
এবার বরং বাংলা জানুক, গোপাল চন্দ্র মুখোপাধ্যায়কেও। ১৯৪৬ এর সেই হিন্দু গণহত্যার রাতে গোপাল মুখোপাধ্যায়ের পাশে নিচুপট্টির বাসিন্দারা, বিহার থেকে আসা শ্রমিক, ভ্যানওয়ালা, মুটে, মজদুর, রেল কলোনির কুলিরা দাড়িয়ে পড়েছিল। রুখে দাড়িয়েছিল।
(এর বিস্তারিত বিবরণ আমি আমার আগের লেখাতেই দিয়েছি, লিঙ্ক:
https://www.facebook.com/share/p/1BocGR2BbW/ )॥
তথ্য কৃতজ্ঞতা: এনএআই (NAI), বন্ধুবর লেখক অনুজ ধর, অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য, সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এবং রামকৃষ্ণ সিনহা ও সোশ্যাল মিডিয়া।
__
#গোপাল মুখার্জি, #সোহরাওয়ার্দী, #শুভেন্দু_অধিকারী #গোপাল পাঁঠা #পশ্চিমবঙ্গ #স্পষ্টবার্তা
#SaroopChattopadhyay
#গোপাল মুখার্জি#সোহরাওয়ার্দী#শুভেন্দু_অধিকারী #গোপাল পাঁঠা #পশ্চিমবঙ্গ #স্পষ্টবার্তা #SaroopChattopadhyay
