হোমকবিতা

অধুনা পুরুষ ~ স্বরূপ চট্টোপাধ্যায়

Saroop Chattopadhay
৫ আগস্ট, ২০২৬
অধুনা পুরুষ  ~  স্বরূপ চট্টোপাধ্যায়

হয়ত তুমিই ঠিক..

     সব আমারই দোষ,

সত্যই তো আমি

    নিজেই জানিনা সুখের হদিস॥

 

কিন্তু কেউ কি ভেবেছিল..

   আমার সাথেই কেন এমন হল?

আমি তো এখনো চাই..

   শত্রু-মিত্র সবার ভালোটাই॥

 

আমি তো শ্রীকৃষ্ণ নই

  যে বলব রাধা তাই সই,

স্মরগরল খন্ডনম,

   মম শিরসি মন্ডনম,

দেহী পদপল্লব মুদারম॥

 

না পারবনা আমি কৃষ্ণ হতে..

   সমস্থ গুন্, দোষ বলে স্বীকার করতে;

আমি অধুনা পুরুষ.. তাই

  পারবনা আমি কিছুতেই,

তোমার পা মাথায় স্থাপন করতে॥

 

হয়ত বা সেইজন্যেই আমি ভেবে ভেবে মরি,

   আবার একদিন পাবই আমি  মনের মত  এক নারী॥

 

হয়ত বা সেইজন্যেই তোমার ভাবনা...

   কোনো নারীর সঙ্গেই আমি সুখী হব না॥

এই খবরটি শেয়ার করুন

আপনার বন্ধুদের সাথে সত্য খবর ছড়িয়ে দিন

#অধুনা পুরুষ স্বরূপ চট্টোপাধ্যায়#Poem#Bangla#Kobita#Saroop Chattopadhyay